News71.com
 Bangladesh
 02 Dec 20, 06:39 PM
 191           
 0
 02 Dec 20, 06:39 PM

সুন্দরবনের জেলে বাওয়ালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ।।

সুন্দরবনের জেলে বাওয়ালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ।।

নিউজ ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের জেলে বাওয়ালিদের মাঝে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক এসব সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ নাজমুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে এ সময় উপকূলীয় এলাকার ৩০০ জন দুস্থ জেলে বাওয়ালিদের মাঝে কম্বল এবং ১০০ জন জেলে বাওয়ালিদের মাঝে লাইভ জ্যাকেট, রেডিও, টর্চলাইট, রেইনকোট ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক বলেন, সুন্দরবনের সুরক্ষা ও দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে জেলে বাওয়ালিদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্টগার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করছে; আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন