News71.com
 Bangladesh
 02 Dec 20, 05:25 PM
 166           
 0
 02 Dec 20, 05:25 PM

শেরপুরে ট্রাকের নিচে পড়ে ১৩ গরুর মৃত্যু।।পথচারীও নিহত

শেরপুরে ট্রাকের নিচে পড়ে ১৩ গরুর মৃত্যু।।পথচারীও নিহত

নিউজ ডেস্কঃ শেরপুরে গরুবাহী ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুজন।পুলিশ জানায়, মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিল একটি ট্রাক। ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের কুর্শাবাদাগৌর এলাকায় পৌঁছালে একটি নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে যায় ট্রাকটি। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে পাহারাদার ছোরহাব মিয়া নিহত হন।সেই সঙ্গে ট্রাকে থাকা ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও এক গরু ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন