News71.com
 Bangladesh
 01 Dec 20, 08:18 PM
 275           
 0
 01 Dec 20, 08:18 PM

পূজা দেওয়ার কথা বলে মন্দিরে চোর।। স্বর্ণালঙ্কার চুরি

পূজা দেওয়ার কথা বলে মন্দিরে চোর।। স্বর্ণালঙ্কার চুরি

নিউজ ডেস্কঃ নেত্রকোনার শত বছরের পুরনো সাতপাই শ্রী শ্রী কালী মন্দিরের প্রতিমার থেকে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে প্রসাদ দেওয়ার সময় এ ঘটনা ঘটতে পারে অনেকের ধারনা।এরইমধ্যে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসিসহ সব উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করেন পরিদর্শনকারীরা।জানা গেছে, মন্দিরে তালা দেওয়া ছিল। শুধুমাত্র মন্দিরের ভেতরের সেবায়েত চলাচলের পথটিই খোলা ছিল। ওই পথ দিয়ে সাধারণ মানুষ চলাচল করে না সাধারণত।মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটল পণ্ডিত অভিযোগ করেন, চোর বাইরে থেকে পূজা দেওয়ার কথা বলে মন্দিরে প্রবেশ করে। টিউবওয়েলে হাত মুখ ধুয়ে সময়ও নেয়। পরে চুরি করে পালিয়ে যায়। এ সময় প্রতিমার গায়ে ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ছিল, যেগুলো নিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, আমরা সিসি টিভির ফুটেজ পেয়েছি। এখানে হুট করে চুরি করে ফেলার মতো পরিবেশ নেই। চোর হয়তো আশপাশের এলাকারই হবে। তবে যেই হোক আমরা তাকে অচিরেই ধরতে সক্ষম হবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন