
নিউজ ডেস্কঃ নিজ বাসা সংলগ্ন নয় তলা ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রী জান্নাতুল হাসিন ২৩ কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে। মঙ্গলবার দুপুরে তার বাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ইদ্রিস মেহেদী জানান সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার বেলা দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো।