News71.com
 Bangladesh
 01 Dec 20, 07:30 PM
 215           
 0
 01 Dec 20, 07:30 PM

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন॥ মেয়র পদে লড়বেন ৮ জন

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন॥ মেয়র পদে লড়বেন ৮ জন

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৬ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকাল ৫টায় মনোনয়ন জমাদান শেষ হয়। মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক, বিএনপির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য (আ.লীগ বিদ্রোহী) শরীফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক (বিএনপি বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশের তুষার ইমরান, তানভীর আহমেদ মাসরেকী (স্বতন্ত্র), ফারুক উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), মনিবুল হাসান (স্বতন্ত্র)। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার তারেক আহমেমদ জানান মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমাদানের শেষ সময়ে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৬ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন