News71.com
 Bangladesh
 01 Dec 20, 11:16 AM
 264           
 0
 01 Dec 20, 11:16 AM

সকলকে মাস্ক পরার আহ্বান জানালেন প্রধান বিচারপতি॥

সকলকে মাস্ক পরার আহ্বান জানালেন প্রধান বিচারপতি॥

নিউজ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সতর্ক করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারা আইনজীবী যারা আছেন সবাই মাস্ক পরবেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেইন করবেন। আমরা কেউ যাতে আক্রান্ত না হই। কারণ একজন আক্রান্ত হওয়া মানে, একটি পরিবার আক্রান্ত হওয়া। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাব, বি ভেরি কনশাস খুব সাবধান হতে হবে, সবাই খুবই কনশাস থাকবেন। যাতে আমাদের কারণে অন্যদের মধ্যে করোনা না ছড়ায়। ওকালতনামা সেন্টার উদ্বোধন উপলক্ষে আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। প্রধান বিচারপতি বলেন সরকার বলেছে করোনার দ্বিতীয় ওয়েভ আসছে। আমরা প্রথম ওয়েভটা খুব সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় সেকেন্ড যে ওয়েভ, যেটা আসতে পারে বলেছে, এটাও খুব ভালোভাবে মোকাবিলা করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন