News71.com
 Bangladesh
 01 Dec 20, 10:33 AM
 227           
 0
 01 Dec 20, 10:33 AM

করোনায় আক্রান্ত হলেন বিএনপিনেতা নজরুল ইসলাম খান॥

করোনায় আক্রান্ত হলেন বিএনপিনেতা নজরুল ইসলাম খান॥

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন কয়েকদিন যাবত অসুস্থ নজরুল ইসলাম খানকে সোমবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন