News71.com
 Bangladesh
 01 Dec 20, 10:26 AM
 225           
 0
 01 Dec 20, 10:26 AM

বাংলাদেশের ৬ মানবপাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ॥

বাংলাদেশের ৬ মানবপাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ॥

নিউজ ডেস্কঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি অনুরোধে ইন্টারপোল ৬ মানবপাচারকারীকে ধরতে রেড নোটিশ জারি করেছে। যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে তারা হলেন মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল। আজ সোমবার সকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মো. জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। জিসানুল হক বলেন ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানবপাচারকারী। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারের পর প্রকাশ করেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন