News71.com
 Bangladesh
 30 Nov 20, 12:33 PM
 364           
 0
 30 Nov 20, 12:33 PM

লিখিত না দিয়েও মৌখিকে ডাক পড়ল চাকরিপ্রত্যাশীর।।

লিখিত না দিয়েও মৌখিকে ডাক পড়ল চাকরিপ্রত্যাশীর।।

নিউজ ডেস্কঃ চাকরির লিখিত পরীক্ষায় অংশ না নিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় ডাক পেয়েছেন এক চাকরিপ্রত্যাশী। গত শনিবার (২৮ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব) পদের নিয়োগে এমন ঘটনা ঘটে। একটি ইংরেজি দৈনিকের বাংলা ভার্সনের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।গত শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ৪২টি পদের বিপরীতে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। পরীক্ষা শেষে শনিবার দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। এতে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এনেছেন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ থেকে স্নাতক করা শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। তারা জানান, মোট পরীক্ষার্থী ছিল দুই হাজার ৮২০ জন। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেন এক হাজার ২১৪ জন। অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অংশ নেননি। কারণ এখানে অতীতেও নিয়োগে অনিয়ম হয়েছে। এবারও তাই হয়েছে। এর প্রমাণ-লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২৭ জনের তালিকায় ‘২১৯০’ নম্বরের একটি রোল আসে। কিন্তু তিনি পরীক্ষাতেই অংশ নেননি। ‘২১৯০’ রোল নম্বরধারী শামসুন্নাহারের বাড়ি বগুড়া। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের মৎস্য বিজ্ঞান অনুষদের ছাত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন