News71.com
 Bangladesh
 30 Nov 20, 10:58 AM
 242           
 0
 30 Nov 20, 10:58 AM

করোনায় মারা গেলেন প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান॥

করোনায় মারা গেলেন প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান॥

নিউজ ডেস্কঃ বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিএমএ ময়মমনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালের দিকে তার শারীরিক অবস্থা একটু ভালো থাকলেও রাতে হঠাৎ করে মারা যান ময়মনসিংহ মেডিক্যালের অবসরপ্রাপ্ত এ চিকিৎসক। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন