News71.com
 Bangladesh
 29 Nov 20, 10:56 AM
 288           
 0
 29 Nov 20, 10:56 AM

নির্বাচন হয়নি ৯ বছর।।১৬ বছর ধরে একজনই চেয়ারম্যান-মেয়র

নির্বাচন হয়নি ৯ বছর।।১৬ বছর ধরে একজনই চেয়ারম্যান-মেয়র

নিউজ ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়া পৌরসভা বাতিল চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সরকারি চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছিলেন স্থানীয় এমপি। এরপর যাচাই-বাছাই শেষে পৌরসভা না রাখার পক্ষে গেজেট প্রকাশিত হলে স্থানীয় এক ব্যবসায়ী ওই গেজেটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাজনিত জটিলতার কারনে গত ৯ বছর ধরে নির্বাচন হচ্ছে না পৌরসভায়। ফলে বিনা ভোটেই টানা ১৬ বছর ধরে পৌরসভার প্রধান দায়িত্ব পালন করছেন উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তিনিই প্রশাসক, চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় একদিকে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। অন্যদিকে সঠিক পরিকল্পনার অভাবে পৌরসভার উন্নয়নেও নেই কোন গতি। ফলে পৌরসভার উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিনেও পৌর এলাকায় পানি সরবরাহ, পয়ঃপ্রনালী নিষ্কাশনসহ কোন সুবিধা মিলছে না।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর ২০০৪ সালের ২৬ জুলাই প্রশাসক হিসেবে দায়িত্ব পান মোশাররফ হোসেন। ২০০৬ সালে প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে নিবার্চিত হন। এরপর ২০০৮ সালে পদবী পরিবর্তন হয়ে মেয়র হন। প্রতিষ্ঠার পর থেকে এই পৌরসভার চেয়ারে তিনি রয়েছেন একটানা প্রায় ১৬ বছর ধরে। ২০০৬ সালে নির্বাচনের পর ২০১১ সালে তার মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় মেয়র হিসেবে এখনও তিনিই দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন