
নিউজ ডেস্কঃ দেশের প্রান্তিক জনগণের দোর-গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অবদান অনস্বীকার্য। তাদের নিরলস প্রচেষ্টার কারণেই স্বাস্থ্যসেবায় বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (কেন্দ্রিয় এডহক কমিটি) আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বড় একটা অংশ কমিউনিটি ক্লিনিকের মাধ্যেমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর অবদান এ কমিউনিটি ক্লিনিক সেবা বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, সিএইচসিপিদের কাজের স্বীকৃতি স্বরূপ যথাযথ মুল্যায়ন করতে কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে। আমলারা কমিউনিটি ক্লিনিক এবং হেলথ কেয়ার প্রোভাইাডারদের সম্পর্কে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। ফলে তিনি করোনাভাইরাস পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সিএইচসিপিদের একটি মহাসমাবেশ করার পরামর্শ দেন।