News71.com
 Bangladesh
 28 Nov 20, 06:33 PM
 240           
 0
 28 Nov 20, 06:33 PM

জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।।

জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।।

 

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের অধিকার আদায় ও শিল্প রক্ষায় ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী সংগঠন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর শিশুকল্যাণ পরিষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের অধিকারের কথা বলতেন। স্বাধীন বাংলাদেশে শ্রমিকবান্ধব নীতি তিনিই সর্ব প্রথম নিয়েছিলেন। বর্তমান শিল্পবান্ধব সরকার অতীতেও শ্রমিকদের স্বার্থে কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। আওয়ামী লীগ সরকারের সময়ই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে।সম্মেলনে সভাপতির বক্তব্যে মো. বাহারানে সুলতান বাহার বলেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পোশাক শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এ সংগঠনটি ন্যায় সঙ্গত আন্দোলন করে আসছে। আগামী দিনেও শ্রমিকদের অধিকার আদায় করবে বলে সংগঠনটি অঙ্গীকারাবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন