News71.com
 Bangladesh
 28 Nov 20, 06:31 PM
 172           
 0
 28 Nov 20, 06:31 PM

বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দেওয়া হবে।।ত্রাণ প্রতিমন্ত্রী

বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দেওয়া হবে।।ত্রাণ প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ যাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই, তাদের সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সম্মত টয়লেট করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় সদ্য গঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, মুজিব শতবার্ষিকী উপলক্ষে যাদের জমি আছে ঘর নেই ও যাদের জমি নেই, তাদের নতুন করে তালিকা করা হয়েছে। ভূমি ও গৃহহীন আরও আট লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সবাইকে ঘর ও জমি দেওয়া হবে।এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণির বাবা-মায়ের কবর জিয়ারতে অংশ নেন প্রতিমন্ত্রী এনামুর রহমান।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সুমন ভূইয়াসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন