News71.com
 Bangladesh
 28 Nov 20, 06:29 PM
 148           
 0
 28 Nov 20, 06:29 PM

ভুল চিকিৎসায় দুই কিডনি কর্তন।।২ বছর পর ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ভুল চিকিৎসায় দুই কিডনি কর্তন।।২ বছর পর ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

 

নিউজ ডেস্কঃ ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর, রওশন আরা বেগমের বাম কিডনি অপারেশন করতে গিয়ে কেটে ফেলা হয় ডান কিডনিও। দু'মাস পর তিনি মারা যান। ময়নাতদন্ত রিপোর্ট দিতে গড়িমসি করায়, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা নেয়নি শাহবাগ থানা। দুইবছর পর ময়নাতদন্ত রিপোর্ট আসায় গতরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন রওশন আরার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। ২০১৮ সালে কিডনি সমস্যা নিয়ে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রওশন আরা। চিকিৎসকরা তাকে সুস্থ ক‌রে তোলার জন্য তার বাম কিড‌নি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। ৫ সেপ্টেম্বর হয় অপারেশন। কিন্তু বাম কিড‌নির স‌ঙ্গে কে‌টে ফেলা হয় ডান কিড‌নিও। এর কিছুদিন পর গুরুতর অসুস্থ হয়ে পরলে বঙ্গবন্ধ‌ু মে‌ডি‌কেল থে‌কে এক‌টি প্রাইভেট হাসপাত‌ালে ভ‌র্তি করা হ‌য়‌‌ রওশন আরা‌কে। সেখা‌নে পরীক্ষা ক‌রে দেখা যায়, তার দু‌টি কিড‌নিই নেই। এর দু'মাস পর তি‌নি মারা যান। ভুল চি‌কিৎসা ও কিড‌নি চু‌রির অভিযোগে থানায় মামলা কর‌তে গে‌লে, থানা থে‌কে বলা হয় ময়নাতদন্ত রি‌পোর্ট লাগ‌বে। ভুক্ত‌ভো‌গীর প‌রিবা‌রের অভিযোগ রি‌পোর্ট পে‌তে পে‌তে কে‌টে গে‌ছে প্রায় দুই বছর। অব‌শে‌ষে এ মা‌সের শুরুর দি‌কে থানায় আসে ময়নাতদন্ত প্রতিবেদন। সেখানেও তার দুই কিডনি থাকার প্রমাণ মেলে। অবশেষে ঘটনার দুই বছর পর শাহবাগ থানায়, বঙ্গবন্ধু মেডিকেলের ইউরোলজী বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন রওশন আরার ছে‌লে চলচিত্র পরিচালক রফিক শিকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন