News71.com
 Bangladesh
 26 Nov 20, 06:30 PM
 198           
 0
 26 Nov 20, 06:30 PM

নেশার টাকা না পেয়ে সন্তানকে হত্যা।।বাবা আটক

নেশার টাকা না পেয়ে সন্তানকে হত্যা।।বাবা আটক

নিউজ ডেস্কঃ নেশার টাকা না পেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সূর্য মহন্ত নামের ২২ দিনের এক নবজাতককে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত বাবা সুবাশ চন্দ্র মহন্ত।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় ফুলবাড়ী উপজেলার বারাই হাট এলাকার ভোলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত ঘাতক বাবা সুবাশ মহন্তকে (২৮) আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক সুবাশ মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে।প্রতিবেশী ও থানা পুলিশ সূত্র জানায়, সুভাষ মহন্তের সঙ্গে অনামিকার দুই বছর আগে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। সুবাশ মহন্ত দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। তিনি মাঝেমধ্যেই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। একপর্যায়ে বুধবার সন্ধ্যা থেকে সুবাশ মহন্ত তার স্ত্রী অনিতা মহন্তের সঙ্গে ঝগড়াঝাঁটি হয় এবং তাকে মারধর করেন। ঘটনাটি এলাকাবাসী অনামিকার বাবার বাড়িতে খবর দিলে বৃহস্পতিবার এ বিষয়ে দুই পরিবারের মাঝে সমঝোতার বৈঠক হওয়ার কথা ছিল।কিন্তু এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৭টায় সুভাষ মহন্তের বাড়ির বন্ধ ঘর থেকে চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে ঢুকে, রক্তাক্ত অবস্থায় ওই নবজাতক শিশুর লাশ পড়ে থাকতে দেখে আহত অবস্থায় স্ত্রী অনামিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং স্বামী সুভাষকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে এবং সুভাষ মহন্তকে আটক করে থানায় নিয়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন