News71.com
 Bangladesh
 26 Nov 20, 06:29 PM
 182           
 0
 26 Nov 20, 06:29 PM

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা।।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় তিনি সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি সমাধিসৌধে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। এরপর বিকেলে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লার কবর জিয়ারত করেন।এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ মন্ত্রীর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন