
নিউজ ডেস্কঃ বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে বরিশাল জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বরে) দিনভর এ অভিযানে বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। মোট ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫২ ব্যক্তিকে ২২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।