News71.com
 Bangladesh
 26 Nov 20, 11:43 AM
 240           
 0
 26 Nov 20, 11:43 AM

কর্মসংস্থান সৃষ্টিই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য ছিল।।প্রধানমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টিই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য ছিল।।প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে কর্মসংস্থান সৃষ্টিই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে হবে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গণভবন থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড উদ্বোধন করে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ফাইবার অপটিকস ক্যাবল আমরা এখন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিচ্ছি। মানুষ এখন বিভিন্ন সেবা পাচ্ছে। এর ফলে আমাদের দেশে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, মানুষের জীবনযাত্রাও সহজ হচ্ছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একদিকে করোনা ভাইরাস, আরেক দিকে হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস। এই জঙ্গিবাদ, সন্ত্রাসের কারণে অনেক মানুষকে সন্দিহান করে তোলে। কাজেই কেউ একজন ভালো অর্থ উপার্জন করলে সেখানে অনেক প্রশ্ন এসে যায় যে, টাকা কেন আসল? কোথায় পেলে? কীভাবে পেলে? কে দিল? কি কাজ করেছে? কে কাজ দিয়েছে? এ রকম হাজারও প্রশ্নের সম্মুখীন হতে হয়। সে প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় কাজেই এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃত দেওয়া। সে কারণে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার এবং তারা যে কাজটা করে এটাও তো তাদের একটা কর্মসংস্থান। সেটাও তাদেরকে দিতে হবে যাতে তারা ভালোভাবে মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারে। জ্ঞানসম্পন্ন যে লোকবল সৃষ্টি, সেটা যদি আমরা এখন উদ্যোগ না নেই তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। আমরা কিন্তু পিছিয়ে যেতে চাই না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন