News71.com
 Bangladesh
 26 Nov 20, 11:36 AM
 276           
 0
 26 Nov 20, 11:36 AM

ভারত থেকে ফিরতেও লাগবে করোনার সনদ।।

ভারত থেকে ফিরতেও লাগবে করোনার সনদ।।

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ প্রতিরোধে এবার ভারত থেকে ফিরতেও বাংলাদেশি পাসপোর্টধারীদের করানো নেগেটিভ সনদ লাগবে, এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনও দিন কার্যকর হতে পারে বলে জানা গেছে।বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ ধরনের একটি নির্দেশনাপত্র এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। তবে এ সিদ্ধান্ত স্থলপথের পাশাপাশি রেল ও আকাশপথে কার্যকর হচ্ছে বলে জানা গেছে।বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সুজন সেন জানান, আগে বাংলাদেশিদের ভারতে যাওয়ার জন্য এবং ভারতীয়দের এ দেশে আসার জন্য করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হচ্ছিল। তবে এবার বাংলাদেশিদের ভারত থেকে ফেরার সময় এবং ভারতীয়দের ভারতে ফেরার সময় করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হবে এমন নির্দেশনা এসেছে। তবে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের আসা ও যাওয়ার সময় এবং বাংলাদেশিদের ভারত প্রবেশে করোনা পরীক্ষার সনদ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের এ ধরনের নেগেটিভ সনদ গ্রহণের কার্যক্রম শুরু হবে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন হাতে পেয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন