News71.com
 Bangladesh
 26 Nov 20, 11:31 AM
 253           
 0
 26 Nov 20, 11:31 AM

হাসপাতালের চিকিৎসাসামগ্রী চুরির অভিযোগে কর্মচারী আটক।।

হাসপাতালের চিকিৎসাসামগ্রী চুরির অভিযোগে কর্মচারী আটক।।

নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতলের চিকিৎসাসামগ্রীসহ হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তা জব্দ করা হয়।আটককৃত ব্যক্তি রুহুল আমীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী (হেলথ অ্যাডুকেটর) পদে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত ব্যক্তি কাছ থেকে হাতেনাতে হাসপাতলের চিকিৎসাসামগ্রী হিসেবে স্যালাইন সিরিজ, হেন্ড গ্লোব ও ক্রেপ ব্যান্ডেজ জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।আটকের সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বেশির ভাগ ওষুধ ও চিকিৎসাসামগ্রী কিনতে হয় বাইরে থেকে। অথচ সরকারি কর্মচারীরা তা বাইরে বিক্রি করছেন। এর সঙ্গে হাসপাতালে কর্মকর্তারাও জড়িত আছে বলে দাবি করেন তারা।অবিলম্বে আটককৃত ব্যক্তির মাধ্যমে তা উদঘাটনের দাবি জানিয়ে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা জানান, বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানা নিয়মিত মামলা রজু করার নির্দেশ দেওয়া হয়েছে।আর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম জানান, সরকারি চিকিৎসাসামগ্রী কীভাবে হাসপাতাল থেকে চুরি হলো তা খতিয়ে দেখা হবে। এর সঙ্গে কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করার পাশাপাশি আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ তার বিরুদ্ধে মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন