
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ার নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘন এবং নকশা জালিয়াতি মামলায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক। মামলার অন্যতম আসামি ইজারাগ্রহীতা ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। তদন্তে রাজউকের ১৫ কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তবে প্রমাণ না পাওয়ার মামলা থেকে বাদ পড়েছেন সাতজন।গত বছরের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় ১৯ জন মারা যাওয়ার পর বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য। নকশা না মেনেই তলার পর তলা বাড়ানো হয়েছে ভবনটির। গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি দায়ী করেন অর্ধশতাধিক ব্যক্তিকে।এরপর ভবনটি নির্মাণে জড়িত ২১ জনকে আসামি করে হয়ে মামলা করেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক। এই মামলায় ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফ আর টাওয়ারকে ১৯ থেকে বাড়িয়ে ২৩ তলা করা, ওপরের ফ্লোরগুলো বন্ধক দেওয়া ও বিক্রি করার অভিযোগ আনা হয়। প্রায় এক বছর পর মামলার চার্জশিট দেওয়া হলো।