News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:38 PM
 196           
 0
 25 Nov 20, 07:38 PM

২০২২ সালের মধ্যে স্মার্টকার্ড পাবেন সব ভোটার।।

২০২২ সালের মধ্যে স্মার্টকার্ড পাবেন সব ভোটার।।

নিউজ ডেস্কঃ একনেকের নতুন প্রকল্পে ২০২২ সালের মধ্যে দেশের সব ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। এছড়া ১০ থেকে ১৭ বছর বয়সীদেরও দেয়া হবে পরিচয়পত্র। আর জন্মের পর প্রত্যেক শিশু পাবে ইউনিক আইডি।স্মাট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের তেসরা অক্টোবর। কথা ছিল দেশের ৯কোটি ভোটারের হাতে এটি পৌছে যাবে ৪০০ দিনের মধ্যেই। কিন্তু কিছুদিন পেরোতেই স্মার্টকার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের ওবারথু কোম্পানীর সাথে টানাপড়েন শুরু হয় নির্বাচন কমিশননের।বেশ কয়েকদিনের স্থবিরতার পর কমিশনের নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড তৈরি শুরু হলেও প্রায় ৫ কোটি ভোটার এখনো পায়নি স্মার্ট কার্ড। বাইরে রয়ে গেছে হারানো কার্ড কিংবা সংশোধিত স্মার্টকার্ডের পুনঃমুদ্রন। এরমধ্যে নতুন টানাপড়েন জাতীয় পরিচয় নিবন্ধন নিজেদের নিজেদের অধীনে নেয়ার প্রস্তাব তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সব আলোচনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) আগামী ৫ বছরের জন্য ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেয় একনেক। নতুন এই প্রকল্পের অধীনে ২০২২ সালের ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন এনআইডি ডিজি।এনআইডি ডিজি জানান, আমরা কনফিডেন্ট যে প্রকল্প পাশ হয়েছে সেটা ২০২২ সালের মধ্যে সকল নাগরিককে স্মার্টকার্ড প্রদান করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন