News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:37 PM
 172           
 0
 25 Nov 20, 07:37 PM

বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে।।ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার

বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে।।ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার

নিউজ ডেস্কঃ বাংলাদেশের যে কোনো সাফল্যে ভারত গর্ববোধ করে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু- যুগান্তরের রাষ্ট্রনায়ক’ শীর্ষক চিত্রপ্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি। বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ১২ জন বাংলাদেশি শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় তিনি ঘুরে ঘুরে চিত্রকর্মগুলো দেখেন।অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল অত্যন্ত আকর্ষণীয়, তিনি ছিলেন ঊনিশ শতকে সারাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতাদের একজন। বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা উল্লেখ্য করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন,বাংলাদেশের যে কোনো সাফল্যে ভারত গর্ববোধ করে। ভার্চুয়ালি যুক্ত হওয়া শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি বলেন, নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হতে হলে জাতির জনককে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান এর কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তারুণ্যের যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন কারাগারে। দুঃসাহসিক এক অভিযাত্রীর নাম বঙ্গবন্ধু। জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছেন তিনি। বঙ্গবন্ধু আমাদের শুধু স্বাধীন দেশ দেননি দিয়েছেন বিশ্বে আত্মমর্যাদা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন