News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:36 PM
 187           
 0
 25 Nov 20, 07:36 PM

অভিন্ন প্ল্যাটফর্ম গঠনে ভারতীয় হাইকমিশনারকে প্রতিমন্ত্রীর প্রস্তাব।।

অভিন্ন প্ল্যাটফর্ম গঠনে ভারতীয় হাইকমিশনারকে প্রতিমন্ত্রীর প্রস্তাব।।

নিউজ ডেস্কঃ ফেসবুক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠনে ভারতীয় হাইকমিশনারকে প্রস্তাব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহবান জানান আইসিটি প্রতিমন্ত্রী। একসঙ্গে কাজ করার বিষয়ে একমত জানান ভারতীয় হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী।বন্ধু, স্বজনের সঙ্গে যোগাযোগ, গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইতিবাচক অবদানের পাশাপাশি অনভিপ্রেত ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে রাজনতিক সংঘাত, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের ঘটনাও ঘটছে।এমন প্রেক্ষাপটে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় অভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম গঠনে ভারতকে প্রস্তাব দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন জেলায় বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লেয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনে দ্রুত সমঝোতা স্মারক সাক্ষরেরও অনুরোধ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন