News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:31 PM
 169           
 0
 25 Nov 20, 07:31 PM

যমুনায় জেলের বরশিতে ধরা পড়ল ঘড়িয়াল।।

যমুনায় জেলের বরশিতে ধরা পড়ল ঘড়িয়াল।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে জেলের বরশিতে আটকা পড়া একটি ঘড়িয়াল নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করেন সাঘাটা উপ‌জেলা নির্বাহী অফিসার। মো. ম‌হিউ‌দ্দিন এসময় ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ অফিসের হিমন সরকার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীতে মাছ ধরতে গেলে সাঘাটার মু‌ন্সিরহাট মা‌ঝিপাড়ায় জে‌লে যোজ্ঞেশ্বরের বরশিতে একটি ঘ‌ড়িয়াল‌ আটকা প‌ড়ে। খবর পেয়ে ঘড়িয়াল দেখতে শতশত মানুষের ভিড় জমে সেখানে। পরে বিষয়টি জানতে পেরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ম‌হিউ‌দ্দিনের নেতৃ‌ত্বে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হ‌য়। তিনি বলেন, বিকেলে স্থানীয়রা মোবাইলে জানায় একটি কুমির ধরা পড়েছে। তাৎক্ষণিক সেখানে গিয়ে নিশ্চিত হন, সেটি ঘড়িয়াল। পড়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ঘড়িয়ালটি বাঁচাতে যমুনায় অবমুক্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন