News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:17 PM
 170           
 0
 25 Nov 20, 07:17 PM

মোহাম্মদপুরে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান।।

মোহাম্মদপুরে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় রাস্তা ও ফুটপাতে চলাচলে বাধা সৃষ্টি করে রাখা নির্মাণ সামগ্রীসহ অবৈধ দখলও অপসারণ করা হয়।বুধবার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। সলিমুল্লাহ রোডের ৫/৭ হোল্ডিংয়ের সামনে থেকে শুরু করা এ অভিযান দিনব্যাপি ওই এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালাবে বলে জানান ডিএনসিসি’র আঞ্চলিক প্রধান মাসুদ হোসেন। ডিএনসিসি সূত্রে জানা গেছে, রাজধানীর ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে চলাচল নিশ্চিত করতে ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, এই এলাকায় ফুটপাত দখল করে গাড়ি ওঠা-নামার অনুমোদনহীন র‌্যাম্প তৈরি করা হয়েছে। এসব র‌্যাম্পের ফুটপাতগুলো সুস্থ স্বাভাবিক মানুষের জন্যও চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করছে। স্থানীয়রা এই বিষয়ে মেয়রের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হচ্ছে। সিটি করপোরেশনের প্রকৌশল শাখা থেকে দুবার নোটিশ দেওয়া হয়েছে র‍্যাম্প সরানোর জন্য। কিন্তু তারপরও বাসা মালিকরা তা সরাননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন