News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:17 PM
 178           
 0
 25 Nov 20, 07:17 PM

বাউবির সকল পরীক্ষার ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত॥

বাউবির সকল পরীক্ষার ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২০ সহ বিশ্ববিদ্যালয়ের চলমান পাবলিক পরীক্ষাসমূহ কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থগিত রয়েছে। সরকার বিভিন্ন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সমমানের এইচএসসি পরীক্ষার ফল প্রক্রিয়াকরণ করছে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডগুলো যে সময়ে এইচএসসি’র ফল প্রকাশ করতে যাচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুরূপ কাছাকাছি সময়ে এ পরীক্ষার ফল প্রকাশ করবে। করোনা সংক্রমণের বর্তমান ঝুঁকি বিবেচনায় এনে দেশের শিক্ষা বোর্ডগুলোর প্রচলিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয় এ ব্যবস্থা গ্রহণ করেছে। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন