
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের (৪৫)মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান গত ১৩-১৪ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।