News71.com
 Bangladesh
 24 Nov 20, 10:10 PM
 207           
 0
 24 Nov 20, 10:10 PM

কারওয়ানবাজারে অভিযান।। মাস্ক না থাকলেই জরিমানা

কারওয়ানবাজারে অভিযান।। মাস্ক না থাকলেই জরিমানা

নিউজ ডেস্কঃ রাজধানীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুসারে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযানে মাস্ক না পড়ার দায়ে অনেককেই জরিমানা করা হয়েছে। শিগগিরই মাস্ক পরা বাধ্য করতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কারওরানবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের বেশ কয়েকজনকে ১শ' থেকে দু'শ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কে সচেতন করা হয়। অসচেতনতাই মাস্ক না পড়ার কারণ বলে জানান অভিযুক্তরা। এদিকে, যে কোন সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, করোনা নিয়ন্ত্রণে শিগগিরই আরো কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে। এদিন কারওয়ানবাজার এলাকায় মোট ১২ টি মামলায় ১৯'শ টাকা জরিমানা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন