News71.com
 Bangladesh
 24 Nov 20, 07:49 PM
 252           
 0
 24 Nov 20, 07:49 PM

হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা।।

হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা।।

 

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে ডাক্তার পদবি না থাকা সত্ত্বেও ব্যবহার, ঘষামাজা মূল্যতালিকাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা। এছাড়া শহরের ঘাটিয়াবাজারের বাঁধন ও প্রিয় ছিটঘরে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এদিকে, শহরের রাজনগর এলাকায় রাস্তার উপর বালু ও পাথর রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে শহরে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে যাত্রী বহন এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুইটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও বিএসটিআই পরিদর্শক মো. মাসুদ রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন