News71.com
 Bangladesh
 24 Nov 20, 07:47 PM
 199           
 0
 24 Nov 20, 07:47 PM

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা চলবে।।

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা চলবে।।

নিউজ ডেস্কঃ ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা চলতে বাধা নেই।মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।এর আগে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে দেন হাইকোর্ট। এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।  শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।২০১৫ সালে এ ঘটনায় আদালতে চার্জশিট দেওয়া হয়। বর্তমানে মামলাটি সাতক্ষীরার আদালতে সাক্ষ্যগ্রহন পর্যায়ে রয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন