News71.com
 Bangladesh
 24 Nov 20, 07:46 PM
 192           
 0
 24 Nov 20, 07:46 PM

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ।। থানায় মামলা

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ।। থানায় মামলা

নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা ওই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজৈর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত বিষ্ণু ও তার সহযোগীরা পলাতক রয়েছে।অভিযুক্ত বিষ্ণু মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উত্তরপাড়ার এলাকার বাসিন্দা।স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ি ওঠানের টিউবওয়েলে হাত ধুতে যায় ওই শিক্ষার্থী। এ সময় বিষ্ণু কৃর্ত্তনীয়া তার বন্ধুর সহযোগিতায় ওই শিক্ষার্থীকে গামছা দিয়ে মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সেখানে দুইদিন আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের। পরে বাড়ি এসে জানালে পরিবারের লোকজন সোমবার (২৩ নভেম্বর) রাতে ওই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার জানান, নির্যাতিতার চিকিৎসা চলছে। পরীক্ষা শেষে রিপোর্ট প্রদান করা হবে।  এদিকে, মামলা দায়েরের পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন