News71.com
 Bangladesh
 24 Nov 20, 07:00 PM
 183           
 0
 24 Nov 20, 07:00 PM

পৌর নির্বাচনে জাপার ফরম বিতরণ শুরু বুধবার॥

পৌর নির্বাচনে জাপার ফরম বিতরণ শুরু বুধবার॥

নিউজ ডেস্কঃ প্রথম ধাপে ২৫টি পৌর নির্বাচনে অংশগ্রহণেচ্ছু দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। আগামী বুধবার ২৫ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মঙ্গলবার ২৪ নভেম্বর জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায় বুধবার থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।  স্বাস্থ্যবিধি মেনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন