News71.com
 Bangladesh
 23 Nov 20, 09:57 PM
 325           
 0
 23 Nov 20, 09:57 PM

করোনা।।সচেতনতা বৃদ্ধির লক্ষে ৫ কিমি কর্মসূচি

করোনা।।সচেতনতা বৃদ্ধির লক্ষে ৫ কিমি কর্মসূচি

 

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে পাঁচ কিলোমিটারজুড়ে কর্মসূচি পালিত হয়েছে।জেলা প্রশাসনে উদ্যোগে সোমবার (২২ নভেম্বর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে আর্টগ্যালারি মোড় পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসাক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, সিভিল সার্জন মাহফুজার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, করোনা ভাইরাসেই এ ঢেউ ঠেকাতে নিজেকেই সচেতন হতে হবে। বাড়ি বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানতে বেশকিছু পরামর্শও প্রদান করেন তারা।পরে রাস্তায় চলাচলকারি যানবাহনের বাহক ও পথচারীদের মাস্ক দেন জনপ্রতিনিধি ও কর্মকর্তারা। কর্মসূচিতে সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো মানুষ অংশ নেন।     

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন