News71.com
 Bangladesh
 23 Nov 20, 09:55 PM
 292           
 0
 23 Nov 20, 09:55 PM

খুলল নাটোরের উত্তরা গণভবন।।

খুলল নাটোরের উত্তরা গণভবন।।

 

নিউজ ডেস্কঃ করোনার কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এটি সকলের জন্য উন্মুক্ত করে দেন।তবে করোনার কারণে মাস্ক পরাসহ কিছু নিয়ম মানতে হবে আগতদের। একসাথে একশ'র বেশি পর্যটক প্রবেশ করতে দেয়া হবে না এতিহ্যবাহী এ স্থানটিতে। দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্রটি খুলে দেয়ায় খুশি দর্শনার্থীরা।এর আগে গত ১৯ মার্চ করোনার কারণে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। উত্তরা গণভবন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন