News71.com
 Bangladesh
 23 Nov 20, 09:53 PM
 219           
 0
 23 Nov 20, 09:53 PM

করোনা।। চবিতে রাত ৮ টার পর দোকান বন্ধের নির্দেশ

করোনা।। চবিতে রাত ৮ টার পর দোকান বন্ধের নির্দেশ

নিউজ ডেস্কঃ সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলে সতর্কতা জারি ও রাত ৮ টার পর দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশে করােনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এবং করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত সবার স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘোরাফেরা সীমিতকরণ, বিশ্ববিদ্যালয় চলাচলকালে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করা এবং দোকান (ফার্মেসী ব্যতীত) ও চা স্টলসমূহ রাত সাড়ে ৮ টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্দেশ এ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন