News71.com
 Bangladesh
 23 Nov 20, 11:42 AM
 213           
 0
 23 Nov 20, 11:42 AM

১১ বছর পর ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ।।

১১ বছর পর ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ।।

 

নিউজ ডেস্কঃ ১১ বছর পর আবারও ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ এয়ারলাইনস ব্রিটিশ এয়ারওয়েজ। আবেদনটি বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে রয়েছে। রোববার (২২ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে বিষয়টি জানান। মো. মহিবুল হক গণমাধ্যমকে বলেন, ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকা-লন্ডন- ঢাকা রুটে ফ্লাইট চালানোর জন্য আবেদন করেছে। আগামী ২৯ নভেম্বর সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ৩৪ বছর নিয়মিত ফ্লাইট পরিচালনার পর ব্রিটিশ এয়ারওয়েজ লোকশানের কারণে ২০০৯ সালের ২৯ মার্চ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন