News71.com
 Bangladesh
 23 Nov 20, 11:41 AM
 203           
 0
 23 Nov 20, 11:41 AM

সিগারেটের প্যাকেটে নকল স্ট্যাম্প।।আটক ২

সিগারেটের প্যাকেটে নকল স্ট্যাম্প।।আটক ২

নিউজ ডেস্কঃ সিগারেটের প্যাকেটে নকল স্ট্যাম্প ব্যবহারের অভিযোগে কুমিল্লায় র‌্যাবের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এসময় সাড়ে ৯ হাজার প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ নভেম্বর সকালে কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সরকারি স্ট্যাম্প নকল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে মাইক্রোবাসে ওই সিগারেট বাজারজাতের সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার প্যাকেট অবৈধ পাইলট সিগারেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মো. ইউসুফ আলী (২১) এবং একই উপজেলার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. শাহাদাৎ হোসেন (৩০)।গ্রেফতারকৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সরকারি স্ট্যাম্প নকল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলেন। এক্ষেত্রে অবৈধ সিগারেট বাজারজাতের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন