News71.com
 Bangladesh
 22 Nov 20, 09:00 PM
 284           
 0
 22 Nov 20, 09:00 PM

শরণখোলায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার।।

শরণখোলায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ বাগেরহাটের শরণখোলায় বাগান থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের হানিফ সরদারের বাগান থেকে অজগরটি উদ্ধার করে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।পরবর্তীতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়।এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন, ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার, ভিটিআরটি সদস্য মো. হাচান মুন্সী, সাগরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা একটি বাগান থেকে অজগরটিকে উদ্ধার করে। পরে আমরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছি। ৭ ফুট লম্বা অজগরটির ওজন হবে আনুমানিক ৮ থেকে ১০ কেজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন