News71.com
 Bangladesh
 22 Nov 20, 08:46 PM
 223           
 0
 22 Nov 20, 08:46 PM

বিমানের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০॥ প্রধানমন্ত্রী নাম দিলেন ‘ধ্রুবতারা’

বিমানের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০॥ প্রধানমন্ত্রী নাম দিলেন ‘ধ্রুবতারা’

নিউজ ডেস্কঃ  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২৪ নভেম্বর যুক্ত হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’।  বিমান জানায় কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ ৭৪ আসন সম্বলিত উড়োজাহাজ। পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে। যা যাত্রীদের যাত্রাকে করে তোলে অধিক সতেজ ও নিরাপদ। এছাড়া এ উড়োজাহাজে বেশি লেগস্পেস পা রাখার জায়গায়, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটিসহ বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯। এর মধ্যে ১৪টি নিজস্ব এবং ৫টি লিজ নেয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন