News71.com
 Bangladesh
 22 Nov 20, 12:29 PM
 288           
 0
 22 Nov 20, 12:29 PM

তিস্তা ঘিরে সরকারের মহাপরিকল্পনা।।বাণিজ্যমন্ত্রী

তিস্তা ঘিরে সরকারের মহাপরিকল্পনা।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদী ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২১ নভেম্বর) রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর কাছে জাতির পিতার ম্যুরাল স্থাপনের জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস নানাভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়ে গেছে। আমরা বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে চাই।তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশের জন্য কাজ করে যাচ্ছি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন