News71.com
 Bangladesh
 22 Nov 20, 12:28 PM
 277           
 0
 22 Nov 20, 12:28 PM

নারায়ণগঞ্জে সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু।।স্ত্রী ও শিশুকন্যা দগ্ধ

নারায়ণগঞ্জে সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু।।স্ত্রী ও শিশুকন্যা দগ্ধ

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সিগারেটের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে স্ত্রী ও শিশু কন্যা। শুক্রবার (২০ নভেম্বর) রাত একটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় সরদার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় একটি রুমে দীপায়ন সরকার (৩৫), তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশু কন্যা দিয়া রানী সরকার (০৫) বসবাস করে আসছেন। শুক্রবার রাতে সিগারেটের আগুন ঘরের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিনজনই দগ্ধ হন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীপায়ন সরকার রাতেই মারা যান। দীপায়ন সরকারের স্ত্রী পপি সরকার ও তার শিশু কন্যা দিয়া রানীর অবস্থাও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন