News71.com
 Bangladesh
 22 Nov 20, 12:27 PM
 280           
 0
 22 Nov 20, 12:27 PM

পাবনার ঐতিহাসিক টাউন হল ‘স্বাধীনতা চত্বর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।।

পাবনার ঐতিহাসিক টাউন হল ‘স্বাধীনতা চত্বর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।।

 

নিউজ ডেস্কঃ  দৃষ্টি নন্দন আর আধুনিকায়ন শেষে দীর্ঘ সময় পরে উন্মুক্ত হতে যাচ্ছে পাবনার ঐতিহাসিক টাউন হল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ‘স্বাধীনতা চত্বরের’। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সকল আন্দোলন সংগ্রাম ও জেলার সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র এই ‘স্বাধীনতা চত্বর’ পৌর টাউন হল ময়দান।ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এই টাউন হল প্রতিষ্ঠা হয়। ইতিহাসের বহু ঘটনার সাক্ষী হয়ে আছে পাবনা টাউন হল। অনেক বরেণ্য রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তির স্মৃতিতে ধন্য এই টাউন হল চত্বর।হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অশ্বীনী কুমার দত্ত, এম মনসুর আলী, তাজউদ্দীন আহমদ, বর্তমান প্রধানমন্ত্রী ও বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই টাউন হল ময়দানে ভাষণ দিয়েছেন। ১৯০৮ সালে এই টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন, যেখানে সভাপতির আসন অলঙ্কৃত করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া শিল্পী আব্বাস উদ্দীনসহ বহু শিল্পী এখানে গান গেয়েছেন। পরবর্তীতে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ এটিকে মুজিব বাহিনীর সংগঠক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ নাম দেন। সময়ের প্রয়োজনে এই টাউন হলকে আরও আধুনিকায়নের দাবী উঠে। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার নতুন প্রজন্ম পাবনা টাউন হলকে আরও আধুনিয়ন করে ‘স্বাধীনতা চত্বর’ করার ওপর গুরুত্বারোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন