News71.com
 Bangladesh
 22 Nov 20, 12:24 PM
 196           
 0
 22 Nov 20, 12:24 PM

সামাজিক অবক্ষয় রোধে সবাইকে কাজ করতে হবে।। কামরুল

সামাজিক অবক্ষয় রোধে সবাইকে কাজ করতে হবে।। কামরুল

নিউজ ডেস্কঃ সামাজিক অবক্ষয় রোধে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।শনিবার (২১ নভেম্বর) রাতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।কামরাঙ্গীরচরের ৫৭নং ওয়ার্ডের মাতবরবাজারে সামাজিক অবক্ষয় ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে শনিবার রাতে এক আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ফেসবুক, ইন্টারনেটের অপব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান। এছাড়া, ধর্মীয় শিক্ষার পাশাপাশি, মাদক ও ব্যভিচার পরিহারে ইসলামের প্রকৃত শিক্ষা খুতবায় উল্লেখ করতে ইমামদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন