News71.com
 Bangladesh
 22 Nov 20, 12:21 PM
 195           
 0
 22 Nov 20, 12:21 PM

চমেকে স্থাপন করা হলো নতুন ৮টি আইসিইউ শয্যা।।

চমেকে স্থাপন করা হলো নতুন ৮টি আইসিইউ শয্যা।।

নিউজ ডেস্কঃ মুমূর্ষু ও জটিল রোগীদের সেবা নিশ্চিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হলো নতুন ৮টি আইসিইউ শয্যা।শনিবার (২১ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে আইসিইউ উদ্বোধন করেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল। এ সময় হাসপাতালের পরিচালক এস এম হুমায়ুন কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের চতুর্থ তলায় স্থাপিত ৮টি আইসিইউ শয্যা ঘুরে দেখেন অতিথিরা। এর আগে, হাসপাতালটিতে ১২টি আইসিইউ শয্যা ছিলো। নতুন করে আরও ৮টি যুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়ালো ২০টি। দীর্ঘদিন ধরে আইসিইউ-এর কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিলো হাসপাতালটিতে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন