News71.com
 Bangladesh
 21 Nov 20, 08:56 PM
 258           
 0
 21 Nov 20, 08:56 PM

বাসের চালক-স্টাফদের নির্ধারিত ড্রেস পরা বাধ্যতামূলক॥ ওবায়দুল কাদের

বাসের চালক-স্টাফদের নির্ধারিত ড্রেস পরা বাধ্যতামূলক॥ ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ  রাজধানীসহ দেশের সব সড়কেই প্রায়ই দেখা যায়  অদক্ষ চালক। যাদের বেশির ভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই। আবার চালকের সহকারীকেও মাঝে মাঝে বাস চালাতে দেখা যায়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলে আসছে। এ অবস্থায় অদক্ষ গাড়ি চালক যেন কোনোভাবেই গাড়ির ড্রাইভিং সিটে বসতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসঙ্গে তিনি বলেছেন বাসের চালকসহ সব স্টাফকে বাধ্যতামূলক নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে। আজ শনিবার মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এতে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন