News71.com
 Bangladesh
 21 Nov 20, 08:26 PM
 259           
 0
 21 Nov 20, 08:26 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সুস্বাস্থ্য কামনা করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের॥

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সুস্বাস্থ্য কামনা করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের॥

নিউজ ডেস্কঃ  স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে বাসায় সঙ্গনিরোধে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় শ্যালক কাজী একরামুল রশীদ করোনায় আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার সকাল থেকে তিনি কোয়ারেন্টাইনে যান। আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। এ অবস্থায় মির্জা ফখরুলের সুস্বাস্থ্য কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এই সুস্বাস্থ্য কামনা করেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এতে যোগ দেন।  ওবায়দুল কাদের বলেন প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়  আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যেই ভূমিকা দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে। বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন