News71.com
 Bangladesh
 21 Nov 20, 01:22 PM
 227           
 0
 21 Nov 20, 01:22 PM

ডিসেম্বরেই ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে॥

ডিসেম্বরেই ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে॥

 

নিউজ ডেস্কঃ  চলতি বছরেই সুখবর পাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকরিপ্রত্যাশীরা। করোনা ধাক্কায় চাকরির অনেক পরীক্ষা থেমে থাকলেও সাধারণ বিসিএস পরীক্ষা আয়োজনে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতোমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা জমা হয়েছে জনপ্রশাসনে। সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে সবুজ সংকেত পেলে ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে ডিসেম্বরের মধ্যেই। করোনার মধ্যে অন্যান্য ক্ষেত্রের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকলেও স্বাস্থ্য খাতে একাধিক নিয়োগ হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএসে একটি নিয়োগও দিয়েছে সরকার। স্বাস্থ্য ক্যাডারে আরেকটি বিশেষ বিসিএস ৪২তম আয়োজনের কার্যক্রম চলছে। এসংক্রান্ত কিছু বিধি সংশোধনের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে সাধারণ বিসিএস নিয়েও কাজ চলছে পুরোদমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন