News71.com
 Bangladesh
 20 Nov 20, 08:28 PM
 250           
 0
 20 Nov 20, 08:28 PM

গাইবান্ধা কৃষক লীগের সাধারণ সম্পাদক কারাগারে।।

গাইবান্ধা কৃষক লীগের সাধারণ সম্পাদক কারাগারে।।

নিউজ ডেস্কঃ ঢাকার একটি মামলায় গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক পালকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নজরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে শুক্রবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।দীপক পাল গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জেলা শহরের আদর্শ কলেজসংলগ্ন (বাড়িপাড়া) এলাকার দিবেন্দ্র নাথ পালের ছেলে।পুলিশ জানায়, সম্প্রতি ঢাকার আদালতের এক মামলায় ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত দীপক পালকে এক বছরের সাজা প্রদান করে। তবে তিনি আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়ে জেলা শহরের নিজ বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।তবে দীপক পালের বিরুদ্ধে কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন